shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে মালয়েশিয়ায় আ.লীগের প্রতিবাদ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৩, ২৩:৩১

.

মালয়েশিয়ায় বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। রোববার বিকেলে জি টাওয়ার হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল।

এ সময় কামরুজ্জামান কামাল তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কল্পনাতীত উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল, সমুদ্র সীমানা বিজয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে তাতে দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। তিনি বলেন, বিএনপি সেটা বুঝেই নির্বাচনে আসতে চাচ্ছে না। তারা চাই ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় আসতে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখে। আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণও বিশ্বাস করে বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, গত ১৯ নভেম্বর মালয়েশিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে প্রবাসীদের মাঝে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, সহ-সভাপতি দাতু আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, দাতু শ্রী জালান উদ্দিন সেলিম, আলহাজ্ব সাখাওয়াত হক জোসেফ,  শওকত আলী তিনু, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস, আমিন সিকদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার, মশিউর রহমান লিংকন, রুহান আহমেদ, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, খোরশেদ আলম, আবুল বাসার প্রমুখ।

মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসীদের মাঝে আওয়ামী লীগ সরকারের আমলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেসব কর্মকাণ্ড তুলে ধরা হবে বলে জানান সভাপতি মকবুল হোসেন মুকুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।