shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির কমিটি গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:০২

.

স্পেনে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির ২০২৪-২০২৫ দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব রাসেল দেওয়ানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন- একেএম জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শাহ আলম, রানা আবেদীন, সুমন নূরসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। 

আলোচনা শেষে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু আগামী ২০২৪-২৫ সালের জন্য মিল্টন ভূইয়া কচিকে সভাপতি এবং ইয়াং রাজ খান রাজুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শেখ, সহ-সভাপতি তাহের শেখ, কাজী বাবুল, রবিন মাহমুদ, রাজন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাসান, সহ-সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবু, সহ-সাংগঠনিক সম্পাদক টুটুল শেখ ,কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক রুবেল, সহ-প্রচার সম্পাদক হারুন মাঝি, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন রতন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরিফ শেখ , সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবু, ধর্ম সম্পাদক মো. ইব্রাহিম, মহিলা সম্পাদিকা আফরোজা লতা, সদস্য তুহিন আহমদ কাইয়ুম, ওয়াহিদুজ্জামান, রনক, যুবরাজ খান কাজল।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, বর্তমান সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা এস এম আহমেদ মনিরসহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত কমিউনিটি নেতৃবৃন্দ নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।