shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

তফসিল বাতিলের দাবিতে নিউ ইয়র্কে বিএনপির র‌্যালি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:১৮

.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, নির্বাচনী তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে নিউ ইয়র্কে র‌্যালি হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জ্যাকসন হাইটসে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহস আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জসীমউদ্দিন ভিপি।

র‌্যালিতে আরও ছিলেন বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, আনোয়ার হোসেন, নাসিম আহমেদ, নীরা রাববানী, বিএনপি নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, এ আর মাহবুব হোসেন, হুমায়ুন কবির, আরিফুর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, মো. মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব বাচচু মিয়া, জাফর উদ্দিন, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মুকুল, মো. রইচ উদ্দিন, আলমগীর হোসেন, জিনাত রেহেনা রিনা, সাঈদা আক্তার পলি, মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল খান হারুন, শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাংগীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।