shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মাদ্রিদ সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর উদ্যোগে পিঠা উৎসব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২২

.

স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাসিনো পার্কে সিটি কর্পোরেশনের সেন্ট্রো কমিনিটারীও কাসিনো রেইনার উদ্যোগে ও মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সার্বিক সহযোগিতায় এ পিঠা উৎসব আয়োজন করা হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসব মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন সেন্ট্রো কমিনিটারীওর ডিরেক্টর ক্রিসটিনা, তারাবাখো সোসিয়াল সিলভিয়া, অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, নারী নেত্রী আফরোজা রহমান, নিশাত, ফারহানা ইয়াছমিন সুবর্ণা, শাহীন আক্তার, তানিয়া সুলতানা, হ্যাপি আক্তারসহ আরও অনেকে।

বাংলাদেশি কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম খান বিপ্লব, ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার, সাবেক ক্রীড়া সম্পাদক সায়েক আহমদ, ব্যবসায়ী সিরাতাল মুস্তাকিম সাঈদ, আব্দুল মতিন, সোহেল আহমদ, আয়েছ আহমদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।