shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৃজনশীল লেখক পদক পেলেন কানাডা প্রবাসী বায়াজিদ গালিব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২৪

.

কানাডার ক্যালগেরিতে বসবাসরত রম্য লেখক প্রবাসী বায়াজিদ গালিব সৃজনশীল লেখক হিসেবে "ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩" পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের আই সি এএলডিআরসি (ICALDRC) ইউনিট বিভিন্ন ক্ষেত্রে যথা গবেষণা, প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সৃজনশীল লেখাসমূহের মূল্যায়ন করে আসছে। বায়াজিদ গালিব তার সৃজনশীল লেখার জন্য এ বছর এই পুরস্কারে ভূষিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান তার সাক্ষরিত বায়াজিদ গালিবকে দেওয়া এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

এ উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ইমপ্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অন ইনরিচিং মিনডস এন্ড ইন্সপায়ারিং লাইফ (Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নাঈম শেখ, মুখ্য বক্তা ছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেসার ইউ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ ও নাট্য ব্যক্তিত্ব ডলি জহুর।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বায়াজিদ গালিব দেশের বাইরে থাকায় তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তার আত্মীয় কাজী মহিউদ্দিন আহমেদের মেয়ে আফরিন মেহতাজ।

উল্লেখ্য রম্য লেখক বায়াজিদ গালিবের এ পর্যন্ত চারটি বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত রম্যগল্পের গ্রন্থসমূহ হচ্ছে "যে দেশ দেশ না" "গোলগাপ্পা" "বাসর রাতের বিড়াল" এবং কাব্যগ্রন্থ "হৃদয়ের এ কূল ও কূল"। এছাড়াও ২০২৪ সালের বই মেলায় প্রকাশের অপেক্ষায় আছে আরেকটি রম্যগল্প “লালবাগের লালমিয়া”। প্রবাসী রম্য লেখক বায়াজিদ গালিব আলবার্টা রাইটার্স ফোরামের সভাপতি।

বায়াজিদ গালিব সৃজনশীল লেখকের পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যালগেরির প্রবাসী বাংলাদেশি ও আলবার্টা রাইটার্স ফোরামের সদস্যরা।

আবেগে আপ্লুত হয়ে রম্য লেখক বায়াজিদ গালিব বলেন, যে কোনো পুরস্কারই অত্যন্ত আনন্দের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এ পুরস্কারে ভূষিত করেছেন। এ সম্মান আমার লেখালেখির জগৎকে আরও সমৃদ্ধ করবে। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক আহসান রাজীব বুলবুলকে যার অনুপ্রেরণা আমার সাহস যোগায়।

আলবার্টা রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান এক শুভেচ্ছা বার্তায় রম্য লেখক বায়াজিদ গালিব এর এ পদক প্রাপ্তিতে তাকে ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমরা গৌরবান্বিত, আমরা সম্মানিত। তার সৃজনশীল লেখনি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক এবং সমাজকে বিকশিত করুক এটাই আমাদের প্রত্যাশা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।