shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কলকাতায় শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ বইমেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৯

.

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ঢাকার সম্মিলিত উদ্যোগে কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ১১তম বাংলাদেশ বইমেলা।

সোমবার (৪ ডিসেম্বর) থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ বইমেলা। সোমবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ। এ আয়োজনের বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক বিবেক গুপ্তা।

বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা এ মেলায় অংশগ্রহণ করছে। মেলায় প্রতিদিন বাংলাদেশের বই বিক্রির পাশাপাশি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (৩ ডিসেম্বর) কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, প্রথম সচিব (বাণিজ্য) শামসুল আরিফ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

আন্দালিব ইলিয়াস জানান, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা অনুষ্ঠিত হবে। ১৯ দিনের এ বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ৬৫টি প্রকাশনা সংস্থা। ডিসেম্বর বিজয়ের মাস- স্বভাবতই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মেলাপ্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্টল। বঙ্গবন্ধুর লেখা ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বইয়ের ডিসপ্লে থাকবে, যদিও তা বিক্রির উদ্দেশে নয়। এছাড়া বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি প্রদর্শন করা হবে। সার্বক্ষণিক বঙ্গবন্ধুর বিভিন্ন ডকুমেন্টারি চলতে থাকবে। এর মূল উদ্দেশ্য যারা বঙ্গবন্ধুকে জানতে চান, যারা তাকে নিয়ে গবেষণা করতে চান তারা যেন উপকৃত হন।

মেলায় বই বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে আলোচনা, কবিতা পাঠ এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ফরিদা পারভীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।