স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৪
কাতারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে সংবর্ধনা দিয়েছে কাতার লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
স্থানীয় সময় রোববার রাতে কাতারের রাজধানী দোহা জাদিদ আমান উল্লাহ রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আজাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, দেশ ও পরিবার ছেড়ে আজ আপনারা জীবিকার তাগিদে প্রবাসী হয়েছেন। আপনাদের এই মহত ত্যাগ মাতৃভূমি বাংলাদেশ ও আপনাদের পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা করি।
এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুজ জাহের, সাংবাদিক কাজী শামীম, সংগীত শিল্পী মাহবুব রিয়াজ, মেহতাজ হক, প্রান্ত, রবিউলসহ অনেকে।
উল্লেখ, মহামারি করোনার তাণ্ডবের সময় ‘সেইভ দ্যা হিউম্যানিটি’ সংগঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন। ঐ সময় তিনি কুমিল্লা জেলা জুড়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার অসুস্থ মানুষের কাছে সরবরাহ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com