shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫৪

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

.

মালয়েশিয়ার জহুরবারুতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্থানীয় পুলিশ। রোববার (৩ ডিসেম্বর) জহুরবারুতের ইমিগ্রেশন পুলিশ শহরের কেন্দ্রস্থলে একটি মলের বেশ কয়েকটি ম্যাসেজ পার্লারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২ নারী, আটজন থাই নারী, তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ভারতীয় পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছে। এছাড়া ম্যাসেজ পার্লার পরিচালনার দায়িত্বে থাকা ছয় বিদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।

জহুর রাজ্যের ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ‘অপস গেগার’ এবং ‘অপস সেলেরা’ নামক পার্লারে অভিযান চালিয়ে জহুরবারুর সেতিয়া ট্রপিকা এবং বঙ্গুনান সুলতান ইস্কান্দার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ম্যাসেজ পার্লারে ৪০ জন বিদেশি নারীকে যৌনকর্মী হিসেবে কাজ করানো হতো বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তাররা সামাজিক ভিজিট পাস এবং অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন। তাদের মধ্যে একজনের কাছে জাল ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ওয়ার্ক পারমিট ছিল।

তিনি বলেন, আমরা জনগণকে মনে করিয়ে দিতে চাই, যারা অবৈধ অভিবাসীদের নিয়োগের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।