shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

কুয়েত প্রবাসী আলাউদ্দিনের দাফন সম্পন্ন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৩, ২৩:২৮

.

কুয়েত প্রবাসী মো. আলাউদ্দিনের দাফন সম্পন্ন  হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার শান্তিরহাট মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই সমিতি, কুয়েতের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনসহ সমিতির নেতারা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আলাউদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত আলাউদ্দিন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের উত্তর ধুম গ্রামের বন্দে আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘদিন কুয়েতের ফরওয়ানিয়া গভর্নর সিআইডি ব্রাঞ্চের অফিস সহযোগী হিসেবে কাজ করেছেন।

তার ভাগিনা মাসুক বলেন, আমার মামা ছুটি শেষে নভেম্বর মাসে কুয়েত ফিরে যান। দীর্ঘদিন ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য কুয়েতের হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) তার অবস্থার অবনতি হলে সাবা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে হার্টের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।