shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৩, ২৩:২৯

.

কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার ৩৫০ জনের যাচাই-বাছাই শেষে কাগজপত্রহীন ৩৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অভিযানের পর এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের ডিজি বলেন, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্কার ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। সাত মাস থেকে ৭০ বছর বয়সী সবাইকে আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, অভিবাসন বিভাগ জানুয়ারি থেকে গত নভেম্বর পর্যন্ত মোট ৩৫৮০২ জন কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে, মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন।

তিনি বলেন, একই সময়ের সারা দেশে পরিচালিত ৯১৬৪টি অপারেশনের মাধ্যমে ১০৩১২৪ জনের যাচাই-বাছাই শেষে ৫৮৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।