shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ইতালি মহিলা আ. লীগের বিজয় ফুল কর্মসূচি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৭

.

ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় ফুল কর্মসূচি উদযাপন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রোমের একটি রেস্টুরেন্টের হল রুমে এ কর্মসূচি উদযাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামের সহধর্মিণী ফাহিমা তাহসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলরের সহধর্মিণী সালমা বিনতে হক এবং প্রথম সচিবের সহধর্মিণী শারমিন নাহার।

প্রধান বক্তা ছিলেন ইতালির আওয়ামী লীগের সহ সভাপতি নায়না আহমেদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী প্রিন্সের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপির পরিচালনায় এতে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি হাবিব চৌধুরী, হাদিউল ইসলাম হাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ হোসেন, ইতালি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা চৌধুরী বাবলি, রিনা খোকন, আফরোজা খানম ইফা, ফরিদা ইয়াসমিন, শারমিন সুবর্ণা, সায়রা হোসেন রানী, সুমন সরকারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত হয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রকৃত ইতিহাস জানার সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিদের বিজয়ী ফুল পরিয়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।