আমিরাতের গোল্ড কার্ড ভিসা অর্জন মাহাবুব আলম

দুবাই আল জাফলিয়া ইমিগ্রেশন থেকে আমিরাতের গোল্ড কার্ড ভিসা বা দশ বছরের আবাসিক ভিসা অর্জন করলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ী, বাংলাদেশ বিজনেস কাউন্সেল দুবাইয়ের ভাইস প্রেসিডন্ট এবং দুবাইয়ের প্রসিদ্ধ কোম্পানী টোকিওসেট গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান মাহাবুব আলম মানিক।
এই সময় তার সহধর্মিনী প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর জেয়াছমিন সিআইপি, পরিবারের সদস্য ও ইমিগ্রেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহবুব আলম মানিকের দেশের বাড়ি কুমিল্লার কোতায়ালি থানার ধনুয়াখলা গ্রামে। ২০০০ সালে আমিরাতের দুবাইতে ব্যবসা শুরু করেন তিনি। তার মেধা ও মননশীলতার মধ্যদিয়ে তিনি অল্প সময়ের মধ্যে আমিরাতের ব্যবসায়ী অঙ্গনে সুপরিচিত হয়ে উঠেন। এছাড়াও তিনি ২০১৬ এবং ২০১৭ সালে বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড লাভ করেন।
প্রতিষ্ঠানর ম্যানেজিং ডাইরেক্টর জনাব মানিকের সহধর্মিনী জেসমিন আক্তারও দেশের বাহিরে প্রথম মহিলা সিআইপি’র গৌরব অর্জন কারিনী হিসেবেও বিবেচিত।
সম্প্রতি আমিরাত সরকার ঘোষিত তিনটি শ্রেণিতে পাঁচ ও দশ বছরের ভিসা প্রদানে করার ঘোষণা দেন। এই ধারাবাহীকতায় আমিরাতে বাংলাদেশিদের এই অর্জন। তবে এছাড়াও আরো অনেকে আমিরাত সরকারের এই সুযোগ গ্রহণ করতে আবেদন করছে।