shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

স্পেনে হবিগঞ্জবাসীর মিলনমেলা ২৪ ডিসেম্বর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৩১

.

স্পেনে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করা হবে আগামী ২৪ ডিসেম্বর। 

সোমবার (১১ ডিসেম্বর) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাংলা টাউন রেস্টুরেন্টে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৪ ডিসেম্বর সংগঠনের বার্ষিক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সায়েদ মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির। এসময় আরও বক্তব্য রাখেন মোশাইদ আহমদ, ইমরান মিয়া, সাইফুল আমিন, সাইফুল মিয়া ও হামিদুর রাহমান।

সভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

এসময় মাদ্রিদে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীদের স্বতঃস্ফূর্তভাবে ২৪ ডিসেম্বরের মিলনমেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।