shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

আবুধাবিতে আল আকসা কার এক্সেসরিজের উদ্বোধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৮

.

সংযুক্ত আরব আমিরাতে তরুণ প্রবাসী বাংলাদেশিরা ব্যবসায় মনোযোগ দিয়েছেন। বর্তমানে চাকুরি থেকে ব্যবসাকে প্রাধান্য দিয়ে সফলতা পাচ্ছেন অনেকেই। সে ধারাবাহিকতায় আবুধাবির মুছাফফা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া-৫ এ গাড়ির এক্সেসরিজের দোকান দিয়েছেন তরুণ উদ্যোক্তারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) মুসাফফার ৫ নাম্বার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আল আকসা নামে বাংলাদেশি এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

তরুণ উদ্যোক্তা সালাউদ্দীন কাদের ফরহাদ ও মোহাম্মদ হারুনের এ প্রতিষ্ঠান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতি ইউএইর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আবু নাছের চৌধুরী, সাংবাদিক মোদাচ্ছের শাহ, ফয়সাল, নাইম চৌধুরী, সাইম চৌধুরী, ঈমন, মিজানসহ আরও অনেকেই।

এসময় প্রবাসী ব্যবসায়ীরা জানান, আমিরাতে ব্যবসার যথেষ্ট সুযোগ রয়েছে। সততা ও কর্মদক্ষতা দিয়ে ব্যবসায় সফল হওয়া সম্ভব। তরুণদের প্রবাসে এসে চাকুরির পাশাপাশি যৌথ ব্যবসা চালু করার সুযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।