shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

স্পেনে বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের মিলনমেলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০৮

.

মহান বিজয় দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। 

শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। 

সংগঠনের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মুরাদ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আব্দুস সোবহান, আবুল কালাম আজাদ বেঙ্গল, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, জালালাবাদ এসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক আব্দুল কাইয়ুম সেলিম, চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, অভিনেতা ইনসাফ সুমন, হাবিব আলী, ফয়জুর রহমানসহ (বড় ভাই) কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। 

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, সহ-প্রচার ও অফিস সম্পাদক এমদাদুল হক, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামিম খান বিপ্লব, ক্রীড়া সম্পাদক সুমন হাওলাদার, মহিলা সম্পাদিকা জোসনা বেগম, সহ-মহিলা সম্পাদিকা রুমী খালেদা। 

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন সঙ্গীত শিল্পী শামীম খান বিপ্লব, জহির আহমেদ ও রাতুল খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।