shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৩

.

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুততম সময়ে পাসপোর্ট প্রদানের লক্ষ্যে উন্নত অনেক দেশের আদলে আউট সোর্সিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সেবাকেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান করা হবে।

প্রবাসীদের আল কারামার ফওয়া গ্লোবালের সেবাকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কেন্দ্র থেকে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচদিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পাসপোর্ট সেবা নিতে পারবেন প্রবাসীরা।

কনস্যুলেটের প্রধান ফটক থেকে ফওয়া গ্লোবালে যাওয়া-আসার জন্য প্রতি ঘণ্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।