shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বার্সেলোনায় বিজয় দিবস উদযাপন করল ‘কাতালোনিয়া’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৩, ২৩:১৩

.

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাসে আনন্দ উৎসব ও স্পেনের বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠন, কাতালোনিয়ার বর্ষপূর্তি উদাযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বার্সেলোনার মধুর ক্যান্টিনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিউলি আক্তার। 

সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগারের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি খাদিজা আক্তার মনিকা, সহ-সভাপতি কাকলি সাগর, নুপুর, সোনিয়া পারভীন, সহ-সাধারণ সম্পাদিকা দিবা বাপ্পি, সাংগঠনিক সম্পাদিকা হীরা জামান, লাবিবা আক্তার, প্রচার সম্পাদিকা তানিয়া আজাদ, খায়রুন নেছা, নাসরিন আক্তার, মৌসুমী আক্তার, উপদেষ্টা নাজমা জামাল, কেয়া শাহীন, নাজমা আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশন কোলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক, বিজনেস ক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী, কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি কাজী আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ রুবেল, শান্তাকলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ মোস্তফা, সোসিয়েশন কোলতুরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহ সম্পাদক রুপা আলম, শরীয়তপুর জেলা সংগঠনের আশরাফ হোসেন, সহ সভাপতি রুবেল মাদবর, সাগর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এমারত মোল্লা। 

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, সদস্য মো. সালাহ উদ্দিন, সাদিয়ান আহমদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ। নৈশভোজ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।