shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

চীনে প্রবাসীদের বার্ষিক বনভোজন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৬

.

চীনের সেনজেন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেনজেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সংগঠনটির বার্ষিক বনভোজন ও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। একইসঙ্গে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় মাসব্যাপী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৩।

গত শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে বার্ষিক বনভোজন ও বিজয় দিবসের অনুষ্ঠান সেনজেন শহরের হুইঝু সী বিচে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাহারি খাবার, বড় ও ছোটদের খেলাধুলা, নাচ-গান, র‍্যাফেল ড্র, সুইমিং, পুরস্কার বিতরণী ও বিজয় দিবসের আলোচনা সভা।

ইয়াসির আরাফাত ও মো. নাজমুল হাছানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইরফানুর রব জিন্নাহ, সহ সভাপতি মো. ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাবেদ জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা মহসিন ইমাম চৌধুরী রুনু ও রফিক ইকবাল সায়েম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিজয়ের মাসে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে ‘ভিক্টরি ডে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৩’ এর বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে প্রাইজমানি বিতরণসহ অংশ নেওয়া সবাইকে সম্মাননা ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. তারেক আব্দুল্লাহ সহ সেনজন শহরে বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।