shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

কাতারে বিজয় মেলা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০৯

.

কাতারে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ স্কুল ও দূতাবাসের উদ্যোগে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

আল আমিন খান ও মায়া চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম, জসিম উদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, রাজ রাজিব, জাকির হোসেন বাবু, আবুল কাশেম, নজরুল ইসলাম, আবু তাহের, দুলাল উদ্দিন, সাংবাদিক আমিন ব্যাপারি, মহিউদ্দিন চৌধুরী, কাজী নাঈম, কাউছার, মোহাম্মদ আলমসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

এমন আয়োজনে খুশি আগত দর্শনার্থীরা। ঘর সাজানো সামগ্রী, দেশীয় পিঠাপুলি, জামদানি, নকশিকাঁথা, থ্রি পিস, ব্যাগ, আবেয়া, কসমেটিকস, বাচ্চাদের পোশাক, রেডিমেট গার্মেন্টসসহ বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেন প্রবাসীরা বাংলাদেশিরা।

প্রতিদিন এ মেলায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফ্যাশন শো, নৃত্য, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ মেলা করার কথা জানান রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।