shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:১১

.

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)  বহিঃবাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (২০২৪ ব্যাচ) এসএসসি ও এইচএসসি ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ওয়েবসাইট (https://forms.gle/i5yYws4GyotjtQaDA) ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি ফি (এসএসসি ১ম বর্ষ ৫১৫ দিরহাম এবং এইচএসসি ১ম বর্ষ ৬৬০ দিরহাম) জনতা ব্যাংক, দুবাই শাখায় (হিসাবের নামঃ Bangladesh Open University Study Facilities- BD Consulate, Dubai এবং হিসাব নম্বরঃ ৯৩৩১০০২০১০০০০০০৪১৬৯) জমা  অতঃপর জমা রশিদের মূল কপি এবং সম্পন্নকৃত অনলাইন ভর্তি আবেদন এর হার্ডকপি অত্র কনস্যুলেটের শিক্ষা উইং এ জমা করেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।