shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ভয়েস অব বার্সেলোনার বর্ষবরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:২৭

.

স্পেনের তারুণ্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ। 

মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ফয়সল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। 

এ সময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, বার্সেলোনা এবং শান্তাকলমা শাখার সদস্য ছাড়াও অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম।

তিনি ভয়েস অব বার্সেলোনার নেতাকর্মীদের দেখে বলেন, আমি বিশ্বাস করি বার্সেলোনায় যেকোনো গঠনমূলক কর্মকাণ্ডে ভয়েস অব বার্সেলোনা অবশ্যই অগ্রণী ভূমিকা রাখতে পারবে। 

আগত অতিথিবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।