shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে রুহুল হুদার স্মরণে সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:৩৫

.

মিশিগানে বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই বিএডিসি) সাবেক জেনারেল সেক্রেটারি প্রয়াত রুহুল হুদার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টায় হ্যামট্রামিক শহরের গেট অব কলাম্বাসে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

রুহুল হুদা দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদ কমিটির সভাপতি ও স্কুল বোর্ডের সদস্যসহ একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

গত ২২ ডিসেম্বর ৪৯ বছর বয়সে মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্মরণে এমআই বিএডিসি এই ‘কমিউনিটি স্মরণ সভা’র আয়োজন করে।   

পবিত্র কোরআন তেলেওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলেওয়াত করেন জাহিদুল ইসলাম মারুফ। রুহুল হুদার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আহমেদ কাশেম। 

এছাড়া তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। স্মরণ সভায় এমআই বিএডিসির সদস্যরা ছাড়াও কমিটিউনিটির বিভিন্ন পর্যায়ের শতাধিক বিশিষ্টজনেরা অংশ নেন।         

এমআই বিএডিসির সভাপতি সুলায়মান বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসকুর হোসেন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির সহসভাপতি ড. শাহীন নাজমুল হাসান, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, সাবেক কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ড.জাকিরুল হক, ডা.সিরাজুল ইসলাম, ইমাম আব্দুল লফিত আজম, মাওলানা আহমেদ কাশেম,এমআই বিএডিসির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও গিয়াস তালুকদার।

এছাড়া জুবেরুল চৌধুরী খোকন, আজিজ চৌধুরী মুরাদ, আব্দুস শাকুর খান মাখন, বকুল তালুকদার, হেলাল খান, কাজী শাহী হুদা, খন্দকার ইউসূফ কামাল, মনজুরুল করিম তুহিন, সাব্বির খান, মুন্নি রহমান, সাংবাদিক তোফায়েল রেজা সোহেলসহ আরও অনেকে বক্তব্যে রাখেন।      
  
বক্তারা বলেন, রুহুল হুদা ছিলেন বাংলাদেশি কমিউনিটির সহৃদয় ও কীর্তিমান ব্যক্তিত্ব। তিনি ছিলেন ধার্মিক ও দিলদরিয়া মানুষ। গুণী মানুষ রুহুল হুদা তার কর্মের মধ্য দিয়ে চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।