স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩০
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুর আলম (৩৬) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত নুর আলম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর গ্রামের পোস্ট অফিস পাটওয়ারী বাড়ির আবদূল লতিফ মাসটারের ছেলে।
সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার নামক স্থানে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কর্মস্থলের কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় নুর আলমের মৃত্যু হয়, এদিকে প্রাইভেটকার চালক মিশরের নাগরিককে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে।
নূর আলমের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com