shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহবান জানালেন রাষ্ট্রদূত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জানুয়ারি ২০২৪, ১১:১২

.

আজ ১২ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ০৭ টায় জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ এর আয়োজনে এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদ(বাংলা সেকশন) এর সহযোগিতায়  প্রবাসী  বাংলাদেশীদের  মধ্যে অনুষ্ঠিত  ব্যাডমিন্টন  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণকালে এ আহবান জানান রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।

রাষ্ট্রদূত  প্রবাসী বাংলাদেশীদের বলেন,নিজ নিজ  কাজ শেষে শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিতভাবে খেলাধুলার অভ্যাস রাখতে হবে।এতে করে পারস্পরিক সুসম্পর্ক যেমনি তৈরি হবে তেমনিভাবে নেতৃত্বের গুণাবলীও গড়ে উঠবে। রাষ্ট্রদূত এই ধরনের অনুষ্ঠানে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি ছাত্র ছাত্রী এবং স্থানীয় কমিউনিটির লোকজন যেন আরোও বেশি যুক্ত থাকে এজন্য আয়োজকদের নির্দেশনা দেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত ফাইনালে নীল দল সাদা দলকে ২-০ সেটে পরাজিত করে।নীল দলের পক্ষে দূতাবাসের  রিয়াজুর ইসলাম ও আবদুর রহমান হীরা এবং সাদা দলের পক্ষে প্রথম সচিব(শ্রম) মোঃ আলমগীর হোসেন ও আব্দুর রাজ্জাক অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সেলর(শ্রম)মুহাম্মাদ রেজায়ে রাব্বী।  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,শিক্ষক,ছাত্র ছাত্রী ও স্থানীয় কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ব্যাডমিন্টন  টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে রাষ্ট্রদূত বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।