shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে পাঠানোর তাগিদ প্রবাসীদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ জানুয়ারি ২০২৪, ০০:২১

.

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন ও খুনি নূর চৌধুরীকে দেশে পাঠানো এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে অন্টারিও আওয়ামী লীগ, কানাডা শাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ড. হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ আহ্বা‌য়ক সুকোমল রায়, অন্টারিও আওয়ামী লীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী।

অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ভিপি (বাকসু) ফায়েজুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন নিয়ে আলোচনা করেন।

সেইসঙ্গে যারা প্রবাসে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার ও বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরতের ব্যাপারে ভূমিকা পালন করতে সরকারকে আহ্বান জানান।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি আমিন মিয়া, বিশেষ অতিথি ড. হুমায়ুন কবির, সুকোমল রায়, ইঞ্জিনিয়ার নওশের আলী।

এতে আরও উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, দপ্তর শেখ জসিম উদ্দিন, নির্বাহী নির্বাহী সদস্য রতন কুমার দে, অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুশফাকুর রহমান আকন্দ, আব্দুল হামিদ, শরিফুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, এস বি হামিদ, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, আন্তর্জাতিক শিক্ষার্থী মো. জয়নুল আবেদিন, সোহাগ হোসেন, মুহিন উদ্দিন, মো. ইউনুছ মিয়া, মেহেদী হাসান, মো. তকবীর হোসেন, মো. হামিদ, মো. বাবু, সোহেল আহম্মেদ, ম‍্যাক তারিক, রোকন চৌধুরী, রিয়েলটর রবিন ইসলামসহ অনেকেই। 

বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।