স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৪, ২০:৫৭
কুয়েতে পুরো শীতকাল জুড়েই প্রবাসীদের মধ্যে থাকে পিঠা-পুলির আয়োজন। এই আয়োজন কখনো কয়েটি পরিবার মিলে করেন কখনো সাংগঠনিকভাবে করে থাকেন। প্রবাসীদের সন্তানদের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে এই আয়োজন করা হয়।
এদিকে শুক্রবার (১২ জানুয়ারি) কুয়েতের সালমিয়া পার্কে এমন এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। সেখানে একত্রিত হতে দেখা গেছে বেশ কয়েকটি প্রবাসী পরিবারকে।
গৃহিণীদের তৈরি চিতই পিঠা, নকশী পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ অনেক ধরনের পিঠার আয়োজন করা হয় সেখানে। কোমলমতি শিশুরাও উপভোগ করে এই আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে থাকতে চান না কুয়েত প্রবাসীরা। তাই তারা তাদের সন্তানদের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে চেষ্টা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com