shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২৪, ২৩:২৩

.

সৌদি আরবের রিয়াদে স্ট্রোকে বাংলাদেশি শ্রমিক আরাফাত খান অপুর (২৮) মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরাফাত খান অপু কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের ছেলে।

জানা যায়, অপু গত দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

অপুর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছেন। এখন সন্তানদের নিয়ে আমি কীভাবে বেঁচে থাকব?

আরাফাত খান অপুর মরদেহ দ্রুত দেশে ফেরাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।