shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

দুবাইয়ে ‘নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের’ বনভোজন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জানুয়ারি ২০২৪, ২১:৩৭

.

সংযুক্ত আরব আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের (এনপিকেপি) বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত আয়োজিত হয়েছে। দুবাইয়ের আল মুশরিফ পার্কে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

রোববার আয়োজিত বনভোজনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ ফরিদ, মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ আজীজ খাঁন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ তামিম আল মারুফ। এম শাহেদ সারওয়ারের পরিচালনায় উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম, কাজী মোহাম্মদ সোহেল, নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, আবুল ফয়েজ মোস্তফা, মোহাম্মদ সেলিম উল্ল্যাহ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মাহাবু, শওকত আলী বাচ্চু, মোহাম্মদ ইমন, মোহাম্মদ শাহ জাহান, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জুয়েল, রবিউল হোসেন, মোহাম্মদ তামিম আল মারুফ, হিশাম আল মারুফসহ প্রমুখ।

আমিরাতে বসবাসরত পরিবারসহ নদিমপুর গ্রামবাসীর অংশগ্রহণমূলক কার্যক্রমে মেয়েদের বালিশ খেলা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, বড়দের ফুটবল গোলশর্ট, পুরুষদের মোরগ লড়াই, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ প্রভৃতি আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান চলে।

উল্লেখ্য, ২০২১ সালে একটি মানবতার সংগঠন হিসেবে আরব আমিরাতের দুবাইয়ে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য- নেতৃত্ব নয় প্রিয় গ্রামের প্রবাসী ও প্রবাস ফেরত এবং গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশের দাঁড়ানো। ইতোমধ্যে সংগঠনটি প্রবাসে ও গ্রামের বিভিন্ন কার্যক্রমে বেশ সুনাম কুড়িয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।