shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

টরন্টোতে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্র প্রদর্শনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জানুয়ারি ২০২৪, ২০:২৭

.

স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম পরিচালিত সাড়া জাগানো ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রটি আজ কানাডায় প্রদর্শিত হতে যাচ্ছে। স্থানীয় সময়  (শুক্রবার) সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে সিনেমাটি প্রদর্শিত হবে। 

চলচ্চিত্রটি ২০২৩ সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। 

উল্লেখ্য, মুহাম্মদ কাইউম এর প্রথম চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ২০২২ সালে ২৮তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার’ এ সম্মানিত হয়। ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন : ইনোভেশন ইন মুভিং ইমেজ’ ক্যাটাগরিতে সম্মানিত এ চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। মুহাম্মদ কাইউম তাঁর চলচ্চিত্রে বাংলাদেশের হাওড় অঞ্চলের নিম্নবর্গীয় মানুষের জীবন উপস্থাপিত করেছেন। 

মুহাম্মদ কাইউমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ১ ঘণ্টা ৫৭ মিনিটের চলচ্চিত্রটির চিত্রগ্রহণে কাজ করেছেন মাজহারুল রাজু এবং সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র। সুকান্ত মজুমদার ও সাত্যকী ব্যানার্জীর সঙ্গীতে চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহালনবিশ ও উজ্জ্বল কবির হিমু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।