shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

প্রবাসীদের নিয়ে শীতার্তদের মধ্যে উষ্ণতা ছড়াল বান্দরবান জেলা পুলিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

.

সিআইপি ও প্রবাসী সাংবাদিকদের নিয়ে অসহায় শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিল বান্দরবান জেলা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের রাজবিলা গ্রামে শতাধিক শীতার্তর হাতে কম্বল তুলে দেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন।

বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী ও এনআরবি সিআইপি অ্যাসোসয়িশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক এজাজ মাহমুদ, আন্তর্জাতিক আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী, মোজাম্বিক প্রবাসী সিআইপি দিদারুল ইসলাম, মালয়েশিয়া বাংলা প্রেসক্লাবের সভাপতি আহমাদুল কবির, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহমেদ, গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম ও জেলা পুলিশের কর্মকর্তারা।

জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, এই মানবিক কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করছে বান্দরবান জেলা পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।