shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২৪, ০০:০১

.

ওমানের মাস্কাটে সফি উল্লাহ শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ওমানের মাস্কাট শহরে এ ঘটনা ঘটে।

তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম শহীদ উল্লাহ।

নিহতের ছোট ভাই মো. আবদুল্লাহ জানান, শাকিল ১১ মাস আগে ওমানে যান। সেখানে তিনি ইলেকট্রিকের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশের একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে কোম্পানির ফোরম্যান ফোন করে তাদের জানান।

তিনি বলেন, পরিবারের সবার সঙ্গে আগের রাতেও কথা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।

এসময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।