shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেলেন জামাল খান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:৩০

.

যুক্তরাজ্যের প্রাচীনতম খেতাব ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সমাজসেবক, ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি মেম্বার, ২৬শে টিভির সিইও জামাল খান।

সোমবার (২২ জানুয়ারি) লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এসময় তার পরিবারের সদস্য ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন।

সিটি অব লন্ডন কর্পোরেশন ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ খেতাব দিয়ে থাকে। ১২৩৭ সালে শুরু হওয়া এ সম্মাননা ১৯৯৬ সাল পর্যন্ত শুধু ব্রিটিশ ও কমনওয়েলথ নাগরিকদের জন্য ছিল। ১৯৯৬ সালের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, রানিমাতা কুইন এলিজাবেথ, কিং চার্লস, প্রিন্সেস ডায়না, উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, মার্গারেট থ্যাচার, ফুটবলার হ্যারি কেইন, নেলসন ম্যান্ডেলা, স্টিফেন হকিংসসহ অনেক বিখ্যাত ব্যক্তি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হন।

সম্মাননা পাওয়ার পর জামাল খান বলেন, এ সম্মান কমিউনিটির জন্য উৎসর্গ করলাম। ব্রিটেনের প্রাচীনতম এ সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমি কমিউনিটির উন্নয়নে যেসব কাজ করে গিয়েছি, সেটা অব্যাহত রাখব।

সম্মাননা লাভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শরীফ, শাহগীর বখত ফারুক, আব্দুল আহাদ চৌধুরী, আহবাব হোসেন, আনছার আহমদউল্লাহ, আব্দুল বাছির, গোলাব আলী, ফয়জুর রহমান ফয়েজ ও রোহেল আহমদ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, জামাল খানের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা অবশ্যই গর্বিত। পাশাপাশি বাঙালি হিসেবে এটি সবার জন্য গর্বের। তার অবস্থান থেকে তিনি নিশ্চয়ই বাংলাদেশের সম্মান-মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন।

জামাল খান কমিউনিটির নানা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি যুবলীগের যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।