হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৮
নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় ২৬ জানুয়ারী ২০২৪,শুকতবার ,সকালে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফট্যানেন্ট আলী ও লেফট্যানেন্ট রাজু চৌধুরী। খবর বাপসনিউজ।
পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এই এই পদে পদায়ন পেয়েছেন । উল্লেখ্য, বিশ্বের অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি।
বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়েছে। এই দুই জনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।অন্যদিকে পদোন্নতিতে বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুল সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেক্টিভ রাসিক মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা’র )মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সারোয়ার জনি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট শেখ আহমেদ, বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্য সার্জেন্ট হাসান আলী সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com