shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

যে আইনে জার্মানিতে বসবাসের অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জানুয়ারি ২০২৪, ২৩:৪০

.

নতুন আইনের আওতায় প্রায় ৫৪ হাজার অভিবাসী জার্মানিতে বসবাসের অস্থায়ী অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়া এসব অভিবাসীর বসবাসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না।

গত বছর নতুন নীতিমালাটি পাসের পর থেকে এসব অভিবাসী অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন। এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওই সব বিদেশি, যাদের আশ্রয় আবেদন সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিল অথবা যাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে পাঠানো যাচ্ছিল না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া এই অপরচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন, তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে।

এ আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য, তারা পরিবারের সদস্যসহ ১৮ মাসের থাকার অনুমতি পাবেন।

এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে ও নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে, তারা এ অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন।

সরকারের এ পদক্ষেপকে একটি সফল মডেল হিসেবে আখ্যা দিয়ে সংসদ সদস্য ফিলিস পোলাট বলেন, এই প্রোগ্রাম চালিয়ে যাওয়া উচিত এবং এর ফলে আরও বেশি মানুষের উপকৃত হওয়া উচিত।

রাজ্য সরকারের পক্ষ থেকে ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিস জরিপটি পরিচালনা করে। জরিপ বলছে, জার্মান সরকারের এ প্রোগ্রামের আওতায় মোট ৭৫ হাজার ৩৪৫ জন অভিবাসী বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

জরিপের ফলাফল বলছে, মোট চার হাজার আবেদন বাতিল করা হয়েছে। তাছাড়া যারা অপরাধের সঙ্গে জড়িত এবং যেসব ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন তাদের এই প্রোগ্রামের আওতাভুক্ত করা হয়নি।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।