shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে পর্দা উঠল হালদা ফুটবল টুর্নামেন্টের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪

.

ক্রিকেটের পাশপাশি বাংলাদেশে ফুটবলও ব্যাপক জনপ্রিয় একটি খেলা। তাই যেন দূর প্রবাসেও জনপ্রিয় এই খেলা থেকে দূরত্ব থাকতে পারেননি তারা। চট্টগ্রামের হালদা নদীর নামকরণে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত আয়োজন করেছে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট।’ ৩১ জানুয়ারি আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে পর্দা উঠেছে এই টুর্নামেন্টের।  

চারটি টিমের অংশগ্রহণে দুটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯টায় আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে মুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল এবং প্রধান পৃষ্টপোষক মামুন তালুকদারসহ আরও অনেকেই।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।

টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের ১২টি টিম চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়াই করবে। ১২টি টিমের নাম মির্জাপুর, গুমানমর্দ্দন, হাটহাজারী পৌরসভা, ধলই, নাঙ্গলমোড়া, গড়দুয়ারা, ছিপাতলী, চিকনদন্ডী, মেখল, ফরহাদাবাদ, উত্তর মাদার্শা ও দক্ষিণ পাহাড়তলী।

এতদিন ধরে টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে প্রতিটি টিম প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের টিমকে আরো সুসংগঠিত করেছে। তাই এই টুর্নামেন্ট নিয়ে হাটহাজারী প্রবাসীদের পাশাপাশি সকল প্রবাসীদের মাঝেও সৃষ্টি হয়েছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সন্ধ্যার পরপরই স্টেডিয়ামে বিপুল পরিমাণ দর্শকের ভিড় ছিল লক্ষণীয় ৷ খেলা শুরুর আগেই নির্ধারিত গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়। 

আয়োজকরা বলছেন প্রতিটি টিমের ভালো খেলোয়াড়দের প্রতি লক্ষ্য রাখা হবে। কারণ এখান থেকে ভালো খেলোয়াড়দের বাছাই করে একটি টিম গঠন করা হবে।  

সমিতির নেতারা হাটহাজারী সমিতির প্রতিষ্ঠা যাদের হাত দিয়ে শুরু হয়েছে  তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসানের প্রতি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।