shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

আইডিইবি সিঙ্গাপুর চ্যাপ্টারের কাউন্সিল সভা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২

.

আইডিইবি সিঙ্গাপুর চ্যাপ্টারের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিইবি সিঙ্গাপুর চ্যাপ্টারের সভাপতি মো. হাসানুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল খান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা, আইসিটি সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক ফিরোজ আলম।

আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, লতিফ সরকার, মোজাম্মেল হোসেন, মহসিন, আইনুলসহ আরও অনেক সদস্য।

সভায় পরবর্তী নতুন কমিটি সংগঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সবাই তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন ও সংগঠনকে আরও প্রাণবন্ত করার আগ্রহ প্রকাশ করেন।

সভার মতবিনিময় শেষে সহ সভাপতি মহসিন মিয়ার উদ্যোগে রাতের খাবারের আয়োজন করা হয়। শেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।