shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বৈষম্য সত্ত্বেও জার্মানিতে আসতে চান বিদেশি কর্মীরা : ওইসিডি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪

.

জার্মানিতে অভিবাসীদের নিত্যদিনের জীবনে বর্ণবাদ ও বৈষম্যের শিকার হওয়ার তথ্য থাকা সত্ত্বেও অনেক দক্ষ বিদেশি কর্মী দেশটিকে আকর্ষণীয় বলে মনে করেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) বুধবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

জার্মানিতে অভিবাসী কর্মী হিসেবে আসতে আগ্রহী অত্যন্ত যোগ্যতাসম্পন্ন ৩০ হাজার মানুষের কাছ থেকে ২০২২ সালের আগস্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে ওইসিডি। তাদের সঙ্গে যোগাযোগ করে দেখা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে তাদের ইউরোপের দেশটিতে আসার আগ্রহ ক্রমশ বেড়েছে।

ওইসিডির জরিপে অংশ নেওয়াদের ৯২ শতাংশ বিদেশেই বসবাস করতেন এবং সেখান থেকে তাদের জার্মানিতে আসার আগ্রহ বেড়েছে।

তবে যারা ইতোমধ্যে জার্মানিতে পৌঁছেছেন, তারা দেশটিতে যতটা বৈষম্যের শিকার হবেন বলে আসার আগে ধারণা করেছিলেন তার চেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।

ওইসিডির থমাস লাইবিগ এ বিষয়ে বলেন, বিশেষ করে আবাসন খোঁজার সময় ও জনসমক্ষে বৈষম্যের অভিজ্ঞতা হওয়ার কথা জানা গেছে।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে যারা ইতোমধ্যে জার্মানিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন তাদের অর্ধেকের বেশি জানিয়েছেন যে তারা তাদের জন্মসূত্রের কারণে ঘরভাড়া বা বাড়ি কেনার সময় বৈষম্যের শিকার হয়েছেন।

তবে যারা এখনো আসতে পারেননি তাদের মধ্যে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা তুলনামূলক কম।

জরিপে অংশ নেওয়াদের ৩৭ শতাংশ রেস্তোরাঁ বা দোকানে বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

জার্মানির অর্থনীতি বড় পরিসরে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল। দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থান সংস্থার প্রকাশিত হালনাগাদ তথ্যে এ বিষয়টি ফুটে উঠেছে। বিদেশি কর্মীর সংখ্যা ইউরোপের অন্যতম শক্তিশালী দেশটিতে ক্রমশ বাড়ছে এবং আরও বিদেশি কর্মীকে আকৃষ্ট করতে নতুন আইনও অনুমোদন দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।