shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ই-সিগারেট নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৩

.

অপ্রাপ্তবয়স্কদের ধূমপান থেকে বিরত রাখতে ডিসপোজেবল ভ্যাপ বা একক ব্যবহারের ই-সিগারেট নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আমাদের শিশু ও কিশোর-কিশোরীদের ধূমপান থেকে বিরত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি যেসব প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণী ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছে, আমরা তাদেরও ধীরে ধীরে ধূমপানমুক্ত জীবনে ফিরিয়ে আনতে চাই। শিগগিরই এ পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ই-সিগারেট প্রস্তুতকারী ব্রিটিশ উদ্যোক্তাদের সংগঠন ইউকে ভ্যাপিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন।

সেই সঙ্গে অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি সত্যিই সরকার এই কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করে, সেক্ষেত্রে ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচনে ভোটের ক্ষেত্রে তার ফল ভোগ করতে হবে।

যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান দপ্তর এবং অলাভজনক সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের (অ্যাশ) তথ্য অনুসারে, ২০২০ সালে যেখানে ৪.১ শতাংশ কিশোর-কিশোরী ধূমপানে আসক্ত ছিল। ২০২৩ সালে তা বেড়ে পৌঁছেছে প্রায় ৯ শতাংশে।

ধূমপান যুক্তরাজ্যে বিরাট একটি সমস্যা। দেশটির প্রতি চার জন ক্যান্সার রোগীর একজন ধূমপানের কারণে এই রোগটিতে আক্রান্ত হন। এছাড়া, ক্যান্সার ও নিয়মিত ধূমপানের কারণে সৃষ্ট বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে প্রতি বছর ব্রিটেনে মৃত্যু হয় অন্তত ৮০ হাজার মানুষের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।