shopner bd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
×

একুশে বইমেলায় প্রবাসী মৈত্রীয় দেবীর দুটি বই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২

.

অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রীয় দেবীর দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটি প্রকাশ করেছে দোয়েল পাবলিশার লিমিটেড। বইগুলো পাওয়া যাবে প্রকাশনীটির ৪৪৫-৪৪৭ নম্বর স্টলে।

লেখকের বই দুটির মধ্যে প্রথমটি ‘তারার মেলা’ শিশুদের জন্য লেখা ছড়া গান। দ্বিতীয়টি ‘জন্মভূমি প্রিয়জন’।

মৈত্রীয় দেবী মূলত গানের শিল্পী হলেও লেখালেখির ঝোঁক ছোটবেলা থেকেই। পুজার সংখ্যা এবং স্কুল ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখালেখি করতেন। বর্তমানেো এ ধারা অব্যাহত রয়েছে তার। গত বছর বই মেলাতেও তার দুটি বই ‘ভাবনার করিডোর’ এবং ‘ঝুমরা’ প্রকাশিত হয়েছিল।

এ বছর বই মেলায় প্রকাশিত বই দুটি সম্পর্কে তিনি বলেন, প্রথম বইটি তারার মেলা এ প্রজন্মের সোনামণিদের জন্য লেখা ছড়া গান।

আর জন্মভূমি প্রিয়জন সম্পর্কে তিনি বলেন, যদিও থাকি দূর পরবাসে। কিন্তু মনটা পড়ে থাকে প্রিয় মাতৃভূমিতে। গত ২০২০-এ কোভিড পরিস্থিতিতে নিজ দেশের প্রিয় মানুষদের নিয়ে কিছু লেখা রয়েছে। যারা প্রিয় মাতৃভূমিতে নিজ যোগ্যতায় নিজের স্থান করে নিয়েছেন। আমরা গর্বিত তাদের নিয়ে। আগামী প্রজন্ম দেখবে জানবে কীভাবে আত্মশক্তি নিয়ে এগিয়ে যেতে হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।