shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্কে সাস্ট অ্যালামনাইয়ের অভিষেক অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৪

.

যুক্তরাষ্ট্রে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’। সংগঠনটির উদ্যোগে সাস্টিয়ান নাইট ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হবে ১৮ ফেব্রুয়ারি (রোববার)।

নিউইর্য়ক সিটির কুইন্সের আগ্রা প্যালেসে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অনুষ্ঠানের স্থান ও সময় নির্ধারণ করা হয়। ‘সাস্টিয়ান নাইট ও ইনোগোরেশন সিরিমনি’ ব্যানারে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো এ মিলনমেলায় অংশ নেবে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক, নিউজার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া, মিশিগানসহ অন্য স্টেটে অবস্থানরত দেড়শর বেশি প্রাক্তন সাস্টিয়ান ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা থেকে আগত সাস্টিয়ানরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববদ্যিালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক সালেকুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সের সাবেক ডিন ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল আহসান, এনওয়াইপিডির ১০৪ প্রিসিস্কংটের (পুলিশ অফিস) এক্সিকিউটিভ অফিসার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্যাপ্টেন এ কে এম শফিউল আলম প্রিন্স। এছাড়া বাংলাদেশ থেকে আগত গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পদার্থ বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেনসহ অন্য শিক্ষকরা।

ইভেন্ট আয়োজন সম্পর্কে বর্তমান সভাপতি বেলায়েত চৌধুরী বলেন, সাস্ট অ্যালামনাই একটি স্বতন্ত্র, অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির অন্যতম বড় লক্ষ্য হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়ন সাধন, তাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ও পরস্পরের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি করা। আয়োজনের অংশ হিসেবে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচিতি পর্ব, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিতরণ, ক্যাম্পাসের স্মৃতিচারণ পর্ব ও দেশীয় পরিবেশে বাফেট ডিনার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।