স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৪
উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সোহাগের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মধ্যম চরছান্দিয়া গ্রামে।
সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন বলেন, সোহাগ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে একটি কোম্পানিতে পাইপ ফিটিংয়ের কাজ করতেন। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে মারা যান। সাইপ্রাসের প্রবাসী ফোরামের উদ্যোগে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, সোহাগ দেশে থাকা থাকতে আকরাম আলী মিয়াজী বাড়ি জামে মসজিদে ইমামতি করেছে। পরে বিদেশ যায়। সাইপ্রাসে যাওয়ার কিছুদিন আগে বিয়ে করেছিল। গত রাতে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com