shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বৃটেনের কার্ডিফে হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৩

.

পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের নিয়ম ও  সঠিক আকিদা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বৃটেনের ওয়েলসের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে প্রতি বছরের মতো গত ১১ ফেব্রুয়ারি ২০২৪,রবিবার হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ সেমিনার এর আয়োজন করা হয়েছে। বাপসনিউজকে এ সংবাদ জানিয়েছেন আতিকুল ইসলাম ।

আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলসের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা  ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং ইউকে বিডিটিভির চেয়ারম্যান  কমিউনিটি লিডার  মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত এই মহতি পোগ্রামে হজ্ব  নিয়ে আলোচনা করেন  প্রধান অতিথি বিশিষ্ট মাওলানা গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে  মিডিয়া ব্যাক্তিত্ব ফারহান মাসুদ খান, আল - হারামাইন ট্রেভেলস এর ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম, আলহাজ্ব আলী আকবর, আব্দুল আহাদ চৌধুরী  ও কাপ্তান মিয়া  সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সেমিনার এর শুরুতেই পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান।
সকলের মঙ্গল কামণায় মোনাজাত পরিচালনা করেন জালালিয়া মসজিদের ঈমাম মাওলানা আব্দুল মোক্তাদির।

এই প্রশিক্ষণের মাধ্যমে  হজ্বের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হজ্ব গমণেচ্ছু ব্যাক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্ব পালনে সক্ষম হবেন বলে আগতরা  অভিমত ব্যাক্ত করেছেন। 

পরিশেষে আল - হারামাইন ট্রেভেলস এর ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম এর ব্যাবস্থাপনায় মধ্যাহ্ন ভোজনে মজাদার খাবার পরিবেশন করার মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।