shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এবিবিএফের মতবিনিময়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬

.

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম, যা সংক্ষেপে এবিবিএফ নামে পরিচিত। সংগঠনটি কাজ করছে দুই দেশের (অস্ট্রেলিয়া ও বাংলাদেশ) বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করে উদ্যোক্তা তৈরি করতে। সেই ধারবাহিকতায় এবার বৈঠক হলো বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিডনির ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবে তপন কান্তি ঘোষের সঙ্গে এবিবিএফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আবদুল খান রতন অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান ও বিজনেস ফোরামের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তপন কান্তি ঘোষ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফোরামের সেক্রেটারি ব্রাইয়েন লালের সঞ্চালনায় মতবিনিময় সভা এগিয়ে নেওয়া হয়। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা, সেইসঙ্গে আগামী অক্টোবরে সিডনিতে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ হাইকমিশন ও এবিবিএফের উদ্যোগে এ ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে রূপরেখা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে বলে সভায় জানানো হয়।

সভাপতি আবদুল খান রতন জানান, অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য সরকারসহ স্থানীয় ৩০টি চেম্বার অব কমার্সের সঙ্গে কাজ করে যাচ্ছে ফোরামটি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি পোশাক, পাট, ওষুধ, চামড়া, শিক্ষা ও আইটিসহ দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে কাজ করে যাচ্ছে ফোরাম।

বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার কাউন্সিলর তাহলীল মুন ও কাউন্সিলর রনি চাকমাসহ ফোরামের সদস্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।