shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে আ.লীগের দুপক্ষের মারামারি : আহত ১, আটক ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

.

যুক্তরাষ্ট্রের মিশিগানে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুলেমান নামে এক নেতা আহত হয়েছেন। পরে তাকে আটক দেখিয়ে হাসপাতালে পাঠায় পুলিশ।  

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হ্যামট্টামিক সিটির কণান্টের বাংলাদেশি একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিশিগান স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ সুলেমান ও মিশিগান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবুল হোসেইনকে আটক করে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যামট্টামিক সিটি হলের সামনে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করে দেয় সিটি প্রশাসন। একুশের প্রথম প্রহরে মিশিগান আওয়ামী লীগ নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার সময় মিশিগান স্টেট আওয়ামী লীগ নেতাকর্মীরা ভুয়া বলে স্লোগান দেন। এসময় দুপক্ষের নেতাকর্মীরা ঢিল ছুড়ে মারেন। 

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ ও সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ পরিস্থিতি শান্ত করেন। পরে রাত ১টার দিকে হ্যামট্টামিকের কণান্টে বাংলাদেশি একটি রেস্টুরেন্টের সামনে দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এসময় ঘটনাস্থল থেকে সাবুল হোসেইন ও সুলেমানকে আটক করে পুলিশ। পরে আহত সুলেমানকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে একুশের অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি অন্যান্য ভাষাভাষীর মানুষেরা অংশ নেন। আওয়ামী লীগের দুপক্ষের মারামারিতে বিদেশিদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েছেন বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ প্রবাসীরা। বিদেশের মাটিতে দেশীয় স্টাইলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারামারির ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।