shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু, লাইফ সাপোর্টে সন্তান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মার্চ ২০২৪, ১১:২৬

.

আমেরিকার মিশিগানে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলে শাহজাহান তামিম ও মেয়ে সানজিদা মুমু গুরুতর আহত হয়েছেন। তামিমের অবস্থা কিছুটা উন্নতি হলেও মেয়ে সানজিদা হাসপাতাল লাইফ সাপোর্টে রয়েছেন।

ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া আহত অবস্থায় তার দুই সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয়রা জানান,  ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেওয়ার চেষ্টার করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এসময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন। তারাও প্রবাসী বাংলাদেশি। 

এদিকে দুর্ঘটনার কারণ ওয়ারেন সিটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে। 

নিহত জাহাঙ্গীর আলী সাজুর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। ব্যবসায়ী সাজু চার বছর আগে সপরিবারে আমিরিকায় যান। তিনি বাস করতেন মিশিগানের ওয়ারেন সিটিতে। 

মঙ্গলবার বাদ যোহর ডেট্রয়েট সিটির মসজিদ নুরে জাহাঙ্গীরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মিশিগানের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।