shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

আবুধাবি বাংলাদেশ স্কুলে দুই শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ মার্চ ২০২৪, ১০:৪৩

.

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশি প্রতিষ্ঠান আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের দুজন বিদায়ী শিক্ষিকার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে সিনিয়র শিক্ষিকা ফারলুনা হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কিরণ আক্তার।

অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সিনিয়র শিক্ষক এস এম আবু তাহের, ফিরোজ আহমদ সিদ্দিকী, আব্দুল গণী সিদ্দিকী, মুহাম্মদ কামাল উদ্দীন, জহিরুল, মিজান,  আবু তৈয়ব, জাকের হোছাইন, মুহাম্মদ নুরুল হুদা,  আরিফ, রেদা, ইব্রাহিম,  ডাক্তার অণিতা, আফরোজা আক্তার, আজিজাসহ আরও অনেকে।

উল্লেখ্য যে, বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন এবং সামিনা ২০১৬ সাল থেকে   অদ্যাবধি প্রায় ৮ বছর অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছিলেন। অবসর জনিত কারণে দু'জনই বিদায় নেন। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র তাহমিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।