shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

গ্রিসে বাংলাদেশিদের টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ মার্চ ২০২৪, ১১:৩১

.

গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সুন্দরবন স্পোর্টিং ক্লাবের আয়োজনে গতকাল রোববার এথেন্সের ইরিনি অলিম্পিক স্টেডিয়ামের আউটডোরে এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

 
টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১৯ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১১৮ রান করে এথেন্স ফ্রেন্ডস ক্লাব। ১১৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে বিজয়ী হয় সুন্দরবন স্পোর্টিং ক্লাব।

সুন্দরবন স্পোর্টিং ক্লাব এর পরিচালক ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলামের সার্বিক পরিচালনায় উক্ত টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হয়ে পুরস্কার বিতরণ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। এতে আরও উপস্থিত ছিলেন— দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল, আল ইউরোপীয় বাংলাদেশ কমিউনিটির সভাপতি ড. জয়নুল আবেদীন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, তাজুল ইসলাম, গোলাম মাওলা, বর্তমান সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি আহসান উল্লাহ হাসান, সিলেট বিভাগীয় ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, গ্রিস বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান সহ কমিউনিটির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
আয়োজক এইচ এম জাহিদ ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় ভবিষ্যতে আরও ভালো কিছু খেলার আয়োজন করে হিংসা ভেদাভেদ ভুলে মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে এই সমাজকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।