shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্কে আওয়ামী লীগ নেতার ছেলের মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ মার্চ ২০২৪, ১১:১৪

.

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রায়ান জামান (২৯) নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে কুইন্সে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগার থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামান। কীভাবে তিনি মারা গেলেন তা এখনও পুলিশ জানতে পারেনি।

রায়ানের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।

জানা যায়, গত বৃহস্পতিবার সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউ ইয়র্কের রিগো পার্ক এলাকার বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। 

ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
এদিকে রায়ানের মৃত্যুর খবর নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। স্নেহশীল, যত্নশীল ও মেধাবী রায়ান জামানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সামাদ আজাদ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।