shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কাতারের রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় করলো বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ

  বিশেষ প্রতিনিধি, ই এম আকাশ ১৮ মার্চ ২০২৪, ১৯:২৬

.

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ দোহা কাতার কেন্দ্রীয় কমিটি৷

সোমবার দুপুরে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা রাষ্ট্রদূতের সাথে এ মতবিনিময়ে অংশগ্রহণ করেন৷ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক বেলাল মিয়াজী, সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ, যুগ্ন আহ্বায়ক আমানুল্লাহ, আব্দুল কাদের,  কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশ, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা হাজারী এবং ইউসুফ পাটোয়ারি লিংকন প্রমুখ৷ 

এ সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি ও অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দেওয়া হয় ৷

এ সময় সংগঠন নেতারা রাষ্ট্রদূতকে বলেন, প্রবাসীদের কল্যাণে  সব সময় কাজ করবে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ,কুমিল্লা প্রবাসীদের সকলের  সুখে দুঃখে পাশে থাকবে  এই সংগঠনের নেতৃবৃন্দরা ৷ 

১৭ টি  উপজেলার  নেতৃবৃন্দদেরকে নিয়ে গঠিত হয়েছে  বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি দোহা কাতার ৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।