shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে বিএনপির ইফতার মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ মার্চ ২০২৪, ১১:০৬

.

মিশিগান বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। 

সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম আহমদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি নুরুল হক, যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলু ও সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন। 

ইফতার মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়। 

এছাড়া, ইফতার মাহফিলে মিশিগান বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ কমিউনিটির অনেকে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন আব্দুর রকিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।